TUTOPIA PRIVATE LIMITED
Refund Policy
Purpose and Nature of Enrolment
Tutopia Private Limited (“Company”) offers structured academic programs involving advance allocation of faculty, mentoring resources, technology infrastructure, learning systems, academic planning, and operational support.
Accordingly, upon enrolment, the Company immediately commits and allocates substantial academic and operational resources specifically for the student. The student and parent/legal guardian acknowledge that enrolment is not merely a seat reservation but the commencement of a structured educational engagement.
Cooling Off Period
Students may request a full return within 15 days of enrolment. This cooling-off period allows a change of mind without the restrictions that apply after this window closes.
Terms
The Company’s obligations, and its allocation of resources (LMS, faculty, mentoring, study material, onboarding, credentials), are deemed to commence immediately on enrolment, regardless of my/our actual attendance or use of the course.
Exceptional refunds after the cooling-off period are considered only for genuine, serious medical incapacity supported by Government Hospital/Institution records, entirely at the Company’s sole discretion.
Where a refund is exceptionally approved, the Company will still apply deductions for administrative, marketing, academic, operational, technology, financing, and onboarding costs already incurred as demonstrated in the table below.
| Item | Type | Amount (₹) |
| Admission fee | One time | 4,000 |
| First Mentor call & Onboarding fee | One time | 500 |
| Syllabus-based video learning material | One time | 4,999 |
| Technology fee | One time | 1,000 |
| Monthly mock test setup fee | One time | 1,000 |
| Printed notes | One time | 2,500 |
| Extra-curricular video tutorial fee | One time | 1,000 |
| Total | 14,999 |
Only the Tuition Fee will be eligible for refund on a proportionate basis.
Refund requests need to be sent to cancel@tutopialearningapp.com. No other channel of communication will be entertained for such purpose.
After 3 months, students with single year subscription will not be eligible for refund on tuition fees. Students with multi-year subscription, will be eligible for refund on tuition fee of second year onwards proportionately.
Students with attendance below 80% in Live class will not be entertained against teaching quality and methodology. On that case, refund will not be entertained due to such reason.
Where a monetary refund is not permitted, the Company may, at its sole discretion, offer non-cash alternatives such as batch/course transfer to another student proposed by the existing student / guardian, wallet or course credits, or an academic hold/freeze that year which can be utilised later on. Students may also opt for one of the professional courses offered by Tutopia by adjusting the course fee already paid.
Any EMI/loan financing is a separate agreement with the third-party lender. The Company is not responsible for loan repayment, foreclosure charges or lender disputes and these remain payable till the time we reach a settlement.
The Company does not guarantee any specific academic result, rank, score, placement, internship, or career/income outcome. Testimonials and marketing material are indicative only.
টাকা ফেরত দেওয়ার নিয়ম (Refund Policy)
১. ভর্তি ও পড়াশোনার ব্যবস্থা
টিউটোপিয়া প্রাইভেট লিমিটেড (এরপর ‘কোম্পানি’ নামে উল্লেখ করা হবে) ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিভিন্ন কোর্স চালায়। এই কোর্সগুলির জন্য শিক্ষক, মেন্টর, অনলাইনে পড়ার ব্যবস্থা, পড়াশোনার ভিডিও, নোট, পড়ার পরিকল্পনা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হয়।
কোনও ছাত্রছাত্রী ভর্তি হলেই কোম্পানি তাঁর জন্য এই সমস্ত পরিষেবা ও প্রয়োজনীয় ব্যবস্থার প্রস্তুতি শুরু করে এবং তার জন্য যাবতীয় ব্যয়ভার বহন করা শুরু করে দেয়। তাই ভর্তি হওয়া মানে শুধু একটি আসন বুক করা নয়। এর অর্থ হল, ছাত্রছাত্রীকে একটি নির্দিষ্ট পড়াশোনার ব্যবস্থার অন্তর্ভুক্ত করা।
২. ভর্তির ১৫ দিনের মধ্যে টাকা ফেরত
ভর্তির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে ছাত্রছাত্রী বা তাঁর অভিভাবক ভর্তি বাতিল করে পুরো টাকা ফেরত চাওয়ার আবেদন করতে পারবেন। এই ১৫ দিনের মধ্যে ছাত্র-ছাত্রী যে কোন অসুবিধা জনিত কারণে রিফান্ড চাইলে তা নিঃশর্তভাবে অনুমোদন করা হবে।
৩. ভর্তির ১৫ দিন পার হওয়ার পর টাকা ফেরত
ভর্তির ১৫ দিন পার হয়ে গেলে কোনরকম রিফান্ড প্রযোজ্য নয়। শুধুমাত্র গুরুতর অসুস্থতার কারণে ছাত্রছাত্রীর পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হলে টাকা ফেরতের আবেদন বিবেচনা করা হবে। এক্ষেত্রে শুধুমাত্র সরকারি হাসপাতালের উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে।
এইরূপ বিশেষ ক্ষেত্রে ১৫ দিন পরেও কোম্পানি টাকা ফেরত দেওয়ার আবেদন মঞ্জুর করলে, ইতিমধ্যে হওয়া কিছু খরচ ফেরতযোগ্য টাকা থেকে কেটে নেওয়া হবে।
এই খরচগুলির তালিকা নিচে দেওয়া হল:
| খরচের বিবরণ | খরচের ধরন | পরিমাণ (₹) |
| ভর্তি ফি | এককালীন | ৪,০০০ |
| প্রথম মেন্টর কল ও ভর্তি-পরবর্তী প্রাথমিক সহায়তার ফি | এককালীন | ৫০০ |
| সিলেবাস অনুযায়ী পড়াশোনার ভিডিওর ফি | এককালীন | ৪,৯৯৯ |
| প্রযুক্তি ব্যবহারের ফি | এককালীন | ১,০০০ |
| যাবতীয় মকটেস্টের ব্যবস্থা করার ফি | এককালীন | ১,০০০ |
| ছাপানো নোটের ফি | এককালীন | ২,৫০০ |
| এক্সট্রা কারিকুলার ভিডিওর ফি | এককালীন | ১,০০০ |
| মোট | ১৪,৯৯৯ |
টাকা ফেরতের হিসাব কীভাবে হবে?
উপরের শর্ত অনুযায়ী, উপরিউক্ত খরচগুলো বাদ দিয়ে শুধু টিউশন ফি ফেরত পাওয়ার জন্য বিবেচনা করা হবে। যে সময়ের পড়াশোনার পরিষেবা ছাত্রছাত্রী ব্যবহার করেননি, সেই সময়ের হিসাব করে ফেরতযোগ্য টিউশন ফি নির্ধারণ করা হবে।
৪. টাকা ফেরত চাওয়ার নিয়ম
টাকা ফেরত চেয়ে আবেদন করতে হলে শুধুমাত্র নিচের ইমেল ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
ইমেল: cancel@tutopialearningapp.com
টাকা ফেরতের আবেদন জানানোর জন্য অন্য কোনও মাধ্যম গ্রহণ করা হবে না।
৫. ভর্তির তিন মাস পার হলে টাকা ফেরতের নিয়ম
এক বছরের সাবস্ক্রিপশন:
ভর্তির তারিখ থেকে তিন মাস পার হয়ে গেলে এক বছরের সাবস্ক্রিপশনের জন্য জমা দেওয়া টিউশন ফি ফেরত দেওয়া হবে না।
একাধিক বছরের সাবস্ক্রিপশন:
ভর্তির তারিখ থেকে তিন মাস পার হয়ে গেলেও, দ্বিতীয় বছর এবং তার পরের বছরগুলির টিউশন ফি ফেরত পাওয়ার আবেদন বিবেচনা করা হতে পারে গুরুত্বপূর্ণ কারণের ভিত্তিতে। এক্ষেত্রে যে সময়ের জন্য পড়াশোনার পরিষেবা নেওয়া হয়নি, সেই সময়ের হিসাব করে ফেরতযোগ্য টাকা নির্ধারণ করা হবে। এক্ষেত্রে ছাত্র বা ছাত্রীকে ভর্তির সময় কোন স্কলারশিপ দেওয়া হয়ে থাকলে সেই স্কলারশিপ মূল্যও বাদ দেওয়া হবে মোট ফেরতযোগ্য মূল্য থেকে।
৬. লাইভ ক্লাসে উপস্থিতির নিয়ম
ছাত্রছাত্রী যদি মোট লাইভ ক্লাসের ৮০ শতাংশের কম ক্লাসে উপস্থিত থাকেন, তাহলে পড়ানোর মান বা পড়ানোর পদ্ধতি পছন্দ না হওয়ার কারণ দেখিয়ে টাকা ফেরত চাওয়ার আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ, পড়ানোর মান বা পদ্ধতি নিয়ে অভিযোগ জানিয়ে টাকা ফেরত চাইতে হলে লাইভ ক্লাসে অন্তত ৮০ শতাংশ উপস্থিতি থাকতে হবে।
৭. টাকা ফেরতের বদলে অন্য সুবিধা
যে ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, সে ক্ষেত্রে কোম্পানি নিজের সিদ্ধান্ত অনুযায়ী নিচের সুবিধাগুলির মধ্যে কোনও একটি দিতে পারে।
অন্য ছাত্রছাত্রীর নামে কোর্স: অভিভাবক বা বর্তমান ছাত্রছাত্রীর প্রস্তাব অনুযায়ী অন্য কোনও ছাত্রছাত্রীর নামে ব্যাচ বা কোর্স হস্তান্তর করা যেতে পারে।
ওয়ালেটে টাকা বা কোর্স ক্রেডিট: ভবিষ্যতে টিউটোপিয়ার পরিষেবা ব্যবহার করার জন্য ওয়ালেটে টাকা বা কোর্স ক্রেডিট দেওয়া হতে পারে।
পড়াশোনা পরে করার সুযোগ: সংশ্লিষ্ট বছরের পড়াশোনা সাময়িকভাবে বন্ধ রেখে পরবর্তী সময়ে সেই সুবিধা ব্যবহার করার সুযোগ দেওয়া হতে পারে।
অন্য কোর্সে ভর্তি: টিউটোপিয়ার কোনও পেশাভিত্তিক কোর্সে ভর্তি হলে, আগে জমা দেওয়া কোর্স ফি-র সঙ্গে নতুন কোর্সের ফি হিসাব করে সমন্বয় করা হতে পারে।
৮. EMI বা ঋণের মাধ্যমে ফি জমা দিলে
কোর্সের ফি EMI বা ঋণের মাধ্যমে জমা দিলে, ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ছাত্রছাত্রী বা অভিভাবকের আলাদা চুক্তি থাকবে। ঋণের কিস্তি দেওয়া, ঋণ আগাম বন্ধ করার জন্য অতিরিক্ত টাকা দেওয়া বা ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কোনও সমস্যা হলে, তার দায় কোম্পানির নয়।
কোম্পানির সঙ্গে টাকা-পয়সার চূড়ান্ত হিসাব মিটে গেলেও, ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ঋণের হিসাব আলাদা করে মেটাতে হবে। ঋণের টাকা বা কিস্তি পরিশোধের দায় থেকে যাবে।
৯. পরীক্ষার ফলাফল ও ভবিষ্যতের সাফল্য
টিউটোপিয়া কোনও নির্দিষ্ট পরীক্ষায় কত নম্বর পাওয়া যাবে, কী র্যাঙ্ক হবে, চাকরি বা ইন্টার্নশিপ পাওয়া যাবে কি না, কিংবা ভবিষ্যতে কত টাকা আয় হবে—তার কোনও নিশ্চয়তা দেয় না।
বিজ্ঞাপন, প্রচারমূলক লেখা বা ছাত্রছাত্রীদের অভিজ্ঞতার কথা অন্যদের বোঝানোর জন্য উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।
এগুলিকে দেখে কোনও ছাত্রছাত্রী নির্দিষ্ট নম্বর, র্যাঙ্ক, চাকরি বা ভবিষ্যতের সাফল্য পাবেন বলে নিশ্চিত ধরে নেওয়া যাবে না।
